1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধীর ৮ নেতা বহিষ্কার, ৫ জনকে শোকজ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম কালীগঞ্জে অবৈধ বালু-মাটি ব্যবস্থাপনা: ২ লাখ টাকা জরিমানা বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধীর ৮ নেতা বহিষ্কার, ৫ জনকে শোকজ

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধীর ৮ নেতা বহিষ্কার, ৫ জনকে শোকজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা ও কুমারখালী কমিটির ৮ নেতাকে বহিষ্কার ও ৫ জনকে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জেলা শাখার জরুরি সভায় সর্ব সম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে তাদেরকে বহিষ্কার ও শোকজ করা হয়েছে। মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বায়েজিদ খান হিমু, সদস্য ইমরান খান রানা, কুমারখালী উপজেলা শাখার সংগঠক আতিকুল হাসান আসিফ, যুগ্ম সদস্য সচিব সাকিব হাসান সাব্বির, সদস্য রায়হান হোসেন, আপন, রাজু আহমেদ, রাতুল রায়হান। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বশীলতার ওপর জনসাধারণের অনাস্থার কারণে তাদের সদস্য পদ বাতিল করা হয়েছে এবং সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শোকজ করা হয়েছে- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সংগঠক আশিক খান, সদস্য সাগর উদ্দিন, সদস্য আমির হামজা, কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী, যুগ্ম আহ্বায়ক কাজল হোসেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ দিনের শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বশীলতার ওপর জনসাধারণের অনাস্থার কারণে ৮ জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ৫ জনকে শোকজ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট