1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন 

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার  (১ জুন) সকালে সচেতন নাগরিক কমিটির (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র যৌথ উদ্যোগে শহরের পাঁচ রাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সহ-সভাপতি শাহাজাহান আলী সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন সনাকের সদস্য রফিকুল আলম টুকু, মিজানুর রহমান লাকী, আক্তারী সুলতানা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র প্রতিনিধি শিল্পী সরকারের পরিচালনায় ধারণাপত্র পাঠ করেন তানভীর আহমেদ। এ সময় সনাকের সদস্য নজরুল ইসলাম, তারিকুল হক তারিক, জহুরুল হক চৌধুরী রঞ্জু, সুভাশিস সাহা খোকন, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, টিআইবির এরিয়া কো-অডিনেটর রায়হানুল ইসলাম, এফপিএবি সমন্বয়কারী কামাল পারভেজ, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিনিধি নুরুন্নাহার বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন প্লাস্টিক বর্জ্যের অব্যবস্থাপনা পরিবেশের সুরক্ষায় বড় প্রতিবন্ধকতা। অপসনশীল প্লাস্টিক দীর্ঘদিন পরিবেশের টিকে থাকে এবং পরবর্তীতে খাদ্যচক্রের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে ক্যান্সারসহ স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। এ থেকে পরিত্রাণ পেতে পরিবেশ সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট