1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ইবি শিক্ষার্থী নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (১৬ জুন) ভোর ৫টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী রাশেদুল ইসলাম (২৩) ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন।
বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে রাশেদুল জয়পুরহাট থেকে ট্রেনে করে কুষ্টিয়ার পোড়াদহ রেল জংশনে নামেন। সেখান থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরছিলেন তিনি। বাসটি বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় রাশেদুল মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় এক ভ্যানচালক রাশেদুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুজ্জামান বলেন, “রাশেদুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঢাকায় তার বাসায় ফেরার কথা ছিল। কিন্তু ক্যাম্পাসে ফেরার পথেই দুর্ঘটনায় তার প্রাণ গেল। তার মরদেহ গোসল ও কাফনের পর শহরের একটি মসজিদে জানাজা শেষে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।”
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, “মাথায় গুরুতর আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ধারণা করা হচ্ছে এতেই তার মৃত্যু হয়েছে।”
এ ঘটনায় চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, “ভোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায়। পুলিশ গিয়ে ২ নারীকে জীবিত উদ্ধার করে। বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত রাশেদুল সম্ভবত বাসের ভেতরে ছিলেন না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাস ও ট্রাক- দুটিই জব্দ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট