1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুষ্টিয়ায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ায় সদর উপজেলায় বাসের চাপায় নয়ন ইসলাম (২৫) ও রনি ইসলাম (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মিজানুর রহমান (২৭) নামে গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১২ এপ্রিল) সকাল  ৮টার  দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের বাসিন্দা নয়ন ইসলাম (২৫) এবং লাগোয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের রনি ইসলাম (২৬)। তারা কুষ্টিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
গুরুতর আহত মিজানুর রহমানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী বলেন, ‘নিহত দুজন শহরতলীতে অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান কিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কর্মরত ছিলেন। পাশাপাশি গ্রামে বাড়ি হওয়ায় একসঙ্গে তিনজন সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন।
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় রংসাইড দিয়ে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা লেগে পিষ্ট হয়ে নয়ন ও রনি ঘটনাস্থলেই মারা যান। তবে মোটরসাইকেলের পেছনের সিটে থাকা অপর আরোহী মিজানুর রহমান অক্ষত রয়েছেন।
এ বিষয়ে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধাক্কা দেওয়া বাসটির বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট