1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় বাড়িতে ঢুকে প্রকাশ্য দিবালোকে গলায় ছুরি ঠেকিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুষ্টিয়ায় বাড়িতে ঢুকে প্রকাশ্য দিবালোকে গলায় ছুরি ঠেকিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি!!!
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়েছে দুই যুবক।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টার দিকে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি বাজারের কাছে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়ী রফিকুজ্জামান রফিকের বাড়িতে ঢুকে তার স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে মূল্যবান মালামল লুট করে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে রফিকুজ্জামান রফিক তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সুযোগে পার্শ্ববর্তী এলাকার রনি (২৫) ও দিপু (২৪) রফিকের বাড়িতে যায়। দিপু বাড়ির বাইরে পাহারায় থাকে এবং রনি বাড়িতে ঢুকে রফিকের স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে গলার স্বর্ণের চেইন, কানের দুল, আলমারিতে থাকা টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে ঘটনাস্থল থেকে নির্বিঘ্নে চলে যায়। রফিকের স্ত্রীর চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলেও ওই যুবককে আটক করতে পারেননি তারা। খবর পেয়ে খলিসাকুন্ডি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেছেন, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট