1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

কুষ্টিয়ায় বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপি নেতা আব্দুল হকের জানাজা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
বর্ষিয়ান রাজনীতিবিদ কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি, মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সদরপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যন আলহাজ¦ আব্দুল হক এর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার  (৮ জুন ) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মরহুম আব্দুল হকের রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতি চারণ করেন। তার মতো অভিজ্ঞ রাজনৈতিক নেতার চলে যাওয়ার ফলে রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হবে বলেও মনে করেন তারা।
মরহুমের জানাজায় অংশ নেওয়া নেতারা বলেন, আলহাজ¦ আব্দুল হকের চলে যাওয়ায় মিরপুর উপজেলার  রাজনীতিতে বিরাট শূন্যতা সৃষ্টি হবে। তার মতো ত্যাগী ও প্রগতিশীল মানুষের যখন সবচেয়ে বেশি দরকার, তখন তার চলে যাওয়া মেনে নেওয়া যায় না।
জানাজায় অংশ নেন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য,জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন, কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ,সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা নায়েবে আমির আব্দুল গফুর, জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কুদ্দুস, জোমারত আলী, মিরপুর উপজেলার বিএনপির সাধারন সম্পাদক খন্দকার টিপু সুলতান প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ হাজারো জনতা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার ( ৭ জুন)  বিকেলে ঢাকাস্থ ধানমন্ডি ইডেন মাল্টি-কেয়ার হসপিটালের সিসিইউতে তিনি ইন্তেকাল করেন। জানাযা শেষে সদরপুর ইউনিয়নের গোয়াবাড়িয়ায় তার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট