1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

কুষ্টিয়ায় পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র আল আমিনের (১৫) মরদেহ প্রায় ৮ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।
খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
নিখোঁজ স্কুলছাত্র আল আমিন মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের সাহেবনগর সরদারপাড়া এলাকার আজিজুল প্রামাণিকের ছেলে। সে বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এর আগে দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে তলিয়ে যায় আলামিন।
স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে আলামিন কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পদ্মা নদীতে গোসল করতে যায়। এ সময় নদীতে তলিয়ে নিখোঁজ হয় সে। তবে তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হয়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নদীর ঘটনাস্থলে নেমে উদ্ধার অভিযান চালায়। পরে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমে মরদেহ উদ্ধার করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম  জানান, নিখোঁজ স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট