1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর খালের পানিতে মিলল প্রতিবন্ধী কিশোরের লাশ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

কুষ্টিয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর খালের পানিতে মিলল প্রতিবন্ধী কিশোরের লাশ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজের একদিন পর মোঃ জিহাদ হোসেন (১৫) নামে এক বুদ্ধি ও বাক-প্রতিবন্ধী কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকার জামালপুরে আমিরুল ইসলামের পানবরজ সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়।

নিহত জিহাদ মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর কারিগর পাড়ার হাসান আলীর ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে জিহাদ তার বাবার সাথে সকালের খাবার খায়। সাধারণত তাকে বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো। তবে সকালে তার বাবা মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সুযোগে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাতে এলাকায় মাইকিং করেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পানচাষি আমিরুল ইসলাম নিজ বরজের পাশের খালে জিহাদের মরদেহ ভাসতে দেখেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে বেলা সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, নিখোঁজ প্রতিবন্ধী কিশোর জিহাদের ভাসমান মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট