1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায়  এক যুবকের মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায়  এক যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি …
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে মিরপুর স্টেশনে অদূরে ঘটনাটি ঘটে। পোড়াদহ রেলওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া জাহাঙ্গীর আলমের বাড়ি জেলার দৌলতপুর উপজেলার আল্লাহদর্গা এলাকায়। তিনি তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি মিরপুর স্টেশনে থামার জন্য প্রবেশ করছিল। তখন মিরপুর হাটের দিক থেকে দুই রেললাইনের মাঝের পথ দিয়ে স্টেশনের দিকে দৌঁড়ে আসছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় পা পিছলে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  ওসি জহুরুল ইসলাম জানান, মারা যাওয়া ব্যক্তির মরদেজ উদ্ধার করা করেছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট