1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কাশিমাড়ীতে ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

কাশিমাড়ীতে ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোমিনুর রহমান :শ্যামনগর প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের হল রুমে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ ও রূপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ অনুষ্ঠিত হয়েছে।

রূপান্তর গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের কোর্ডিনেটর সাব ডিস্ট্রিক্ট লিয়াজো মোঃ আলম চেীধুরীর সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের ক্যাপাসিটি বিল্ডিং কোর্ডিনেটর মোছাঃ জোহুরা খাতুন মীরা।

ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য কতৃক বাস্তবায়িত উন্নয়ন পরিকল্পনাগুলো স্ব স্ব ওয়ার্ডের সভাপতি উপস্থাপন সহ জলবায়ু পরিবর্তনজনিত কারনে ওয়ার্ডের সকল সমস্যা বিষয়ে আলোচনার মাধ্যমে তুলে ধরেন। উপস্থিত UDMC কমিটির সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে উক্ত ওয়ার্ড উন্নয়ন কর্মপরিকল্পনা গুলো অনুমোদন করা হয়।উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামিতে ইউনিয়ন বাসী উপকারিত হবে বলে সকলে আশা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট