1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জ পৌরসভা পরিস্কার পরিছন্নতার কাজে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও বিডি ক্লিন বাংলাদেশ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

কালীগঞ্জ পৌরসভা পরিস্কার পরিছন্নতার কাজে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও বিডি ক্লিন বাংলাদেশ

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা ও বিডি ক্লিন এর ৬০ স্বেচ্ছাসেবক । আজ (বুধবার ৯ অক্টোবর ২৪) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালীগঞ্জ পৌর প্রশাসক ইমাম রাজী টুলু কালীগঞ্জ পাইলট স্কুলের মাঠে বিডি ক্লিন এর কার্যক্রম উদ্বোধন করেন। পরে বিডি ক্লিনের ৬০ জন স্বেচ্ছাসেবকের একটি দল হামিম গ্রুপ গেট থেকে উপজেলা পরিষদ পর্যন্ত রাস্তার দুই পাশে পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরুকরে।

এ সময় জন সচেতন করার জন্য মাইকিং করতে দেখা যায়। বিভিন্ন দোকানে দোকানে সেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে অনুরোধ করেন।

এ সময় স্বচ্ছাসেবক সমন্বয়ক মিনহাজুল ইসলাম আমাদের প্রতিনিধি কে বলেন, আমাদের স্বেচ্ছাসেবক সদস্যরা কালীগঞ্জকে সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করে যাচ্ছে । নগরী পরিস্কার পরিচ্ছন্নতা থাকলে আমরা সবাই সুস্থ্য থাকবো।

বিডি ক্লিন স্বেচ্ছাসেবক এর দলনেতা ইসতিয়াক আহমেদ (ফয়সাল) বলেন, এ কাজটি শুধু আজকের জন্য নয়। এটি রুটিন অনুযায়ী প্রতি সপ্তাহে কাজ করা হবে। এ ভাবে সারা দেশকে পরিবর্তন করতে হবে।

এলাকাবাসীর পক্ষে সাদিয়া আক্তার সুমা আমাদের প্রতিনিধিকে জানান বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন। তাদের এধরনের কাজে স্বাগত জানিয়ে বলেন তারা আগামী প্রজন্মের নেতৃত্ব দিতে পারবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট