1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জ পৌরসভায় নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

কালীগঞ্জ পৌরসভায় নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো: ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি…………………………………………….

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার আয়োজনে গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৪ মার্চ) সকালে কালীগঞ্জ পৌর মিলনায়তনে মেয়র এসএম রবীন হোসেনের সভাপতিত্বে ৪নং ওয়ার্ড কাউন্সিলর বাদল হোসেনের সঞ্চালনায় এ সংবর্ধনা প্রদান করা হয়।পৌর মেয়র, কাউন্সিলরবৃন্দ ও পৌর কর্মকর্তা কর্মচারীগণ ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি কে বরণ করে নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি আখতারউজ্জামান এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের মহাকর্মযজ্ঞ শুরু হয়েছে। আমরা তাঁর দেখানো পথেই চলবো। কালীগঞ্জ পৌরসভাকে একটি সুখী সমৃদ্ধ ও উন্নত শহর হিসেবে গড়ে তুলবো। ইতিমধ্যেই পৌরসভায় প্রায় ২৫ কোটি টাকার বরাদ্দ প্রদান করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সদস্য এবিএম তারিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আঃ গণি ভুইয়া, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, জামালপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান খান ফারুক, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা রহমান লাভলী ও শর্মিলী দাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং পৌরবাসী। এর আগে সাংসদ বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান কালীগঞ্জ পৌর কেন্দ্রীয় শ্মশান ঘাটের একটি রাস্তার কাজ উদ্বোধন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট