1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে বংশাই নদীতে ভাসমান অজ্ঞাত লাশ রাজশাহীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা, জাতির সাথে গাদ্দারি করছে:বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ  বাঘায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত : প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চান: এমপি চাঁদ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন রাজশাহীর পবায় বিএসটিআই’র অনুমোদনহীন ০২টি বেকারীকে জরিমানা মির্জাপুরের বংশাই নদীর ভাঙ্গন রোধে ৪৫ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে বিজিবির জনসচেতনতামূলক সভা : মাদক ও চোরাচালান প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাংয়ের হামলা, মারপিটের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার

কালীগঞ্জে জামাতে ইসলামীর মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো.ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি // গাজীপুরের কালীগঞ্জে উপজেলা জামাতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামাতে ইসলামীর আমীর মোহাম্মদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর জেলা আমীর ড. মো. জাহাঙ্গীর আলম। উপজেলা জামাতে ইসলামীর সাধারণ সম্পাদক এডভোকেট মো. তাজুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর জেলা জামাতে ইসলামীর নায়েবে আমীর মো. খায়রুল হাসান, গাজীপুর জেলা মজলিসে শুরা সদস্য ও জেলা আইন বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান খান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান।

মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জামাতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব মো. আফতাব উদ্দিন, মাওলানা মো. বদিউজ্জামান, বক্তারপুর ইউনিয়ন জামাতে ইসলামীর সভাপতি মাওলানা মো. মজিবুর রহমান প্রমূখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড দেওপাড়া গ্রামের মো. আকবর আলীর ছেলে মো. জাকারিয়া হোসেন জুয়েল (২৮) ও উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামের মো. তাজুল ইসলাম এর ছেলে মো. দেলোয়ার হোসেন সিয়াম পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় শেষে নিহত দুই পরিবারের সদস্যদের মাঝে প্রত্যেককে দুই লাখ টাকা করে চার লাখ টাকার চেক প্রদান করেন।

পরিশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ জামাতে ইসলামী গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ ৬ শতাধিক লোক উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট