1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইল সদরে ৮৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলের মির্জাপুরে কাউন্সিলর প্রার্থী আবু হাশেম নিখোঁজ: স্বজনদের উদ্বেগ মির্জাপুরে বংশাই নদীতে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, চরপাতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ

কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাহিদ জামান, রূপসা (খুলনা): খুলনার রূপসা উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো ‘৩য় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। প্রাক্তন এসএসসি ব্যাচ ২০১৯-এর আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

শান্তির প্রতীক উড়িয়ে টুর্নামেন্টের সূচনা

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও খুলনা বয়রা সরকারি মহিলা কলেজের অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ

বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাশির আহমেদ লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন:

  • সৈয়দ নিয়ামত আলী (প্রাক্তন ছাত্র)

  • মাহমুদ আলী (বিশিষ্ট ক্রীড়া সংগঠক)

  • তরিকুল ইসলাম রিপন (প্রাক্তন ছাত্র)

  • আবু সাঈদ (প্রাক্তন ছাত্র)

  • নাঈম আহমেদ (প্রাক্তন ছাত্র)

উদ্বোধনী ম্যাচের রোমাঞ্চকর ফলাফল

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ব্যাচ ২০১৭ বনাম ব্যাচ ২০১৯। ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন বাশির আহমেদ লালু এবং সহকারী রেফারি হিসেবে ছিলেন আলী আকবর ও সুমন রাজু।

আক্রমণ ও পাল্টা আক্রমণে ভরা উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে ২০১৭ ব্যাচের খেলোয়াড় রিয়াজ একটি দর্শনীয় গোল করে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে আয়োজক ২০১৯ ব্যাচকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ২০১৭ ব্যাচ।

ম্যান অব দ্য ম্যাচ ও স্পন্সর

ম্যাচ শেষে অসাধারণ নৈপুণ্যের জন্য ২০১৭ ব্যাচের গোলকিপার সুদিপ্ত বাগচি-র হাতে ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর পুরস্কার তুলে দেওয়া হয়।

  • ম্যান অব দ্য ম্যাচ স্পন্সর: Orbit Scholar’s

  • জার্সি স্পন্সর (ব্যাচ ২০১৭): সেই স্বাদ বিরানি হাউজ, ফকিরহাট।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট