1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
করোনার চিকিৎসা দিতে প্রস্তুত রাজশাহ িমেডিকেল কলেজ হাসপাতাল - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

করোনার চিকিৎসা দিতে প্রস্তুত রাজশাহ িমেডিকেল কলেজ হাসপাতাল

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৪৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আবুল কালাম আজাদ………………………..

 

সারা দেশে আবারও নতুন করে করোনার সংক্রমণ শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে করোনা রোগীর শনাক্তের হার ক্রমশ উর্ধগামীর দিকে এগুচ্ছে । বর্তমানে দেশে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫০ শতাংশের উপরে। আশংকা করা হচ্ছে করোনার ঢেউ আবার আসছে। সংক্রমণের নতুন ঢেউ সামাল দিতে আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল। যদিও এখনো রাজশাহীতে করোনা সংক্রান শূন্য।তবুও আগাম প্রস্তুতি নিচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষ।

 

 

এদিকে দেশে নতুন এই সংক্রমণের ঢেউ সামলাতে হাসপাতালগুলোতে বিশেষ শয্যা ও আইসিইউ শয্যা প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে কোভিড সংক্রান্ত সরকারের জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে করোনা সংক্রমণের হার বেড়েছে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যে বিশেষ শয্যা, আইসিইউ ব্যবস্থা ও জনবল ছিল; তা বর্ধিত হারে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যথাযথভাবে প্রস্তুত রাখার সময় এসেছে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যবিধিতে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে।

 

 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, সারা দেশে করোনা সংক্রমণ শুরু হলেও রাজশাহীতে এখনো শনাক্তের হার শূন্য। দীর্ঘদিন রোগী না থাকায় করোনা ইউনিট বন্ধ করা হয়েছিল। তবে দেশে আবারো করোনা আক্রান্তের হার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় আমারা করিনা। চিকিৎসার জন্য হাসপাতালের করোনা ইউনিট প্রস্তুত রাখছি।যাতে রোগী শনাক্ত হলেই আমরা চিকিৎসা দিতে পারি। সে লক্ষ্যে সবরকম প্রস্তুতি রয়েছে আমাদের।

 

 

তিনি আরও বলেন, গত ১৭ ও ১৮ জুন দুই দিনে মোট ৭৫ জনের নমুনা রামেকের ল্যাবে পরীক্ষা করা হয়েছে। তবে সংগৃহীত নমুনায় কারও করোনা শনাক্ত হয়নি।#

সান/০৯

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট