
মিলন মোল্লা, বিশেষ প্রতিবেদক: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সাধারণ যাত্রীদের টাকা ছিনতাইয়ের সময় সংঘবদ্ধ মলম পার্টির দুই সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) স্টেশনের মূল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, খুলনা রেলওয়ে থানার এএসআই (নিঃ) মল্লিক রতনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ছিনতাইয়ের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে রেলওয়ে স্টেশন এলাকায় যাত্রীদের অজ্ঞান ও মলম প্রয়োগের মাধ্যমে অর্থ ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে আসছিল। পরবর্তীতে আইনগত পদক্ষেপের জন্য তাদের ঢাকা কমলাপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত আসামিরা হলো: ১. মোঃ চাঁন মিয়া (৫৫), পিতা- আলেক ব্যাপারী, গ্রাম- মোল্লাপাড়া, থানা- জামালপুর সদর, জেলা- জামালপুর।
২. মোঃ সোহেল (৩৪), পিতা- মৃত আমজাদ আলী, গ্রাম- তাতালপুর, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কমলাপুর রেলওয়ে থানায় মামলা দায়ের সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।#