1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কক্সবাজারে বাঁকখালী নদী থেকে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কক্সবাজারে বাঁকখালী নদী থেকে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৭৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মিজবাহ উদ্দিন। ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি: জেলা  সদরের ঝিলংজায় বাঁকখালী নদীতে ফুটবল তুলতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ ৪০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

আজ সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার স্টেশন সংলগ্ন বাঁকখালী নদীর ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মিজবাহ উদ্দিন (১৪) সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চাঁদের পাড়ার বাসিন্দা নুরুল আলমের ছেলে। সে বাংলাবাজারস্থ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, আজ সকালে বাংলাবাজার স্টেশন সংলগ্ন বাঁকখালী নদীর ব্রিজের পাশে নিখোঁজ শিশু মিজবাহ উদ্দিনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনরা মরদেহটি উদ্ধার করেছে।

এর আগে মঙ্গলবার দুপুরে মিজবাহ উদ্দিন স্কুলে সাময়িকী পরীক্ষা শেষে বাড়ি ফিরে। পরে সে বন্ধুদের সঙ্গে বাঁকখালী নদীর তীরে ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায়ে ফুটবলটি নদীতে পড়ে যায়।ফুটবলটি  নদী থেকে  তুলতে গিয়ে মিজবাহ নিখোঁজ হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট