1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এইচপিভি টিকাদান ক্যাম্পেইন আরও ৪ দিন বৃদ্ধি বাদ পড়া সকলকে টিকা গ্রহণের আহবান রাসিক প্রশাসকের - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

এইচপিভি টিকাদান ক্যাম্পেইন আরও ৪ দিন বৃদ্ধি বাদ পড়া সকলকে টিকা গ্রহণের আহবান রাসিক প্রশাসকের

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেন কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগর ভবনে সচিব মহোদয়ের দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২৪ নভেম্বর হতে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চারদিন সময় বৃদ্ধি করা হয়েছে। বিদ্যালয় পর্যায়ে ১০- ১৪ বছর বয়সী ৫ম থেকে ৯ম শ্রেণি কিশোরকে ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীকে টিকা প্রদান করা হচ্ছে।

রাজশাহী মহানগরীতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের সার্বিক অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফএএম আঞ্জুমান আরা বেগম। সভায় রাসিকের প্রশাসক মহোদয় বলেন, নগরীতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী এখনও এইচপিভি টিকা গ্রহণ করেনি সে সকল শিক্ষার্থীকে ক্যাম্পেইনের এই সময়ের মধ্যে টিকা গ্রহণ করতে হবে। সরকারের বিনামূল্যের এ টিকা অত্যন্ত কার্যকর।এটি গ্রহণে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবককে উদ্বুদ্ধ করতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদ্যালয় বর্হিভূত যারা এখনও এ টিকা গ্রহণ করেননি এ ক্যাম্পেইনের বর্ধিত সময়ে বাদ পড়া সকলকে এইচপিভি টিকা গ্রহণ করতে আহবান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ জাফরুল হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মোবারক হোসেন প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক  মোঃ সানাউল্লাহ, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ কস্তরী আমিনা কুইন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডাঃ কামরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার, সিভিল সার্জন অফিসের ডাঃ স.ম বায়োজীদ উল ইসলাম, রাসিকের এক্সিকিউট ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আরাফাত আমান আজিজ, এডিপিইও মোঃ সাইফুল ইসলাম, ভ্যাটানারি সার্জন ডাঃ মোঃ ফরহাদ উদ্দিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডাঃ ফারহানা হক।    #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট