1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

উৎসব মুখর পরিবেশে রাজশাহী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান………………………..

উৎসব মুখর পরিবেশে রাজশাহী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (১ জুলাই) বেলা ১১টায় বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে আরএমসি ডে-২০২২ শিরোনামে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

 

অনুষ্ঠানের শুরুতে রামেক ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়ানো হয়। এরপর রামেক ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ডা.কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দিনব্যাপী কর্মসূচিতে আরো ছিল স্মৃতি চারণ, র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা দেশে-বিদেশে কৃতিত্বের সাক্ষর রেখে চলেছেন। এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। নিজস্ব অর্থে আমাদের গৌরব ও আত্মমর্যাদার পদ্মা সেতু নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমসি ডে উদযাপন কমিটির আহŸায়ক অধ্যাপক ডা. মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান এমপি, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও সংসদ সদস্য ডা. মোঃ আব্দুল আজি।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, স্বাচিপ রাজশাহীর সভাপতি ডা. চিন্ময় কান্তি দাস, বিএমএ ও স্বাচিপ রাজশাহীর সাবেক সভাপতি ডা. এসআর তরফদার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন রামেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ সরকার। সঞ্চালনা করেন আরএমসি ডে উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান।#

এডটি: সান

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট