1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাপাহারে ১৫ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজশাহীতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনে বিজিবির বিশেষ নজরদারি রাজশাহীতে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় ২শ’ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল ‘‘তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযানে মিললো প্রায় ১৩০০০ লিটার  পেট্রোল ও ডিজেল রূপসায় এক নৌকায় হাজারো মানুষের পারাপার চরম ভোগান্তিতে এলাকাবাসি বাঘায় ডিজিটাল স্বাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা- সুরক্ষা বিষয়ক প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান বাঘায় অগ্নিদগ্ধ গরুকে বাঁচাতে গিয়ে আহত গৃহিনী হাসপাতালে বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ছয় লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান

ঈশ্বরদী ও পাবনা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন বেশ তৎপর

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা: আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঈশ্বরদীসহ সারাদেশেই এখন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈশ্বরদী ও পাবনা জেলাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে প্রশাসন বেশ তৎপর ।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জানিয়েছেন যে, নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈশ্বরদীসহ পাবনা জেলার গুরুত্বপূর্ণ মোড় এবং ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ, আনসার ও র‌্যাব মোতায়েন রয়েছে। নির্বাচনের দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অন্যান্য এলাকার মতো ঈশ্বরদীসহ পাবনা জেলাতেও পুলিশ ,আনসার ভিডিপি,র্যা ব ও সশস্ত্র বাহিনীর সদস্য এবং বিজিবি টহল দিচ্ছে । এবারই প্রথম বড় আকারে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অধিকাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে নাশকতামূলক কর্মকাণ্ড রোধে ড্রোন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আজ (১১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকেই জরুরি পরিষেবা ও অনুমোদিত যানবাহন ছাড়া সব ধরনের সাধারণ যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে।

ঈশ্বরদী যেহেতু একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও রেলওয়ে জংশন এলাকা, তাই এখানকার কেন্দ্রগুলোতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য স্থানীয় প্রশাসন নিয়মিত মাইকিং ও সচেতনতামূলক কাজ করছে।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বইছে উৎসবমুখর পরিবেশ। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আজ বুধবার সকাল থেকেই শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম বিতরণের মূল কার্যক্রম। সরঞ্জাম বিতরণ ও প্রস্তুতি বুধবার সকালে ঈশ্বরদীর সারা মারোয়ারী স্কুল এন্ড কলেজ মাঠে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সকালে ঈশ্বরদীর সহকারী রিটানিং অফিসাবেরর কার্যালয় থেকে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের হাতে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিলসহ যাবতীয় প্রয়োজনীয় সরঞ্জামাদি তুলে দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আরিফুল ইসলাম। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট