1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

ঈশ্বরদীর কামালপুরে বিএনপির সভাপতি বীর মোল্লাহ গুলিতে নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার,ঈশ্বরদ,পাবনা ঃ ঈশ্বরদীর কামালপুরে জমিজমা, ব্যবসা বাণিজ্য ও অর্থ সংক্রান্ত পূর্ব শত্রুতায় দীর্ঘদিন ধরে বিরাজমান বিরোধের জেরে চাচাত ভাইয়ের ছোড়া গুলিতে আওয়ামীলীগ থেকে আসা লক্ষিকুন্ডা ইউনিয়ন বিএনপির আহবায়ক বীরু মোল্লাহ (৫২) নিহত হয়েছেন। বুধবার সকাল দশটায় নিহতের নিজ বাড়ীতে এই মর্মান্তিক হত্যাকান্ড ঘটেছে। এঘটনার পর এলাকায় মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহবায়ক। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা তাদের পারিবারিক বিরোধকৃত জমি থেকে অবৈধভাবে মাটি কাটে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ বুধবার সকালে বীরু মোল্লা লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা চরম পর্যায়ে পৌঁছে। পরে জহুরুল মোল্লা ও তার ছেলে ফাঁকা গুলি করে এবং তাদেরকে স্থান ত্যাগ করতে বলে। তারা সেখান থেকে না গেলে পরে তাদের লক্ষ্য করে তারা আবারো গুলি করলে বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এলাকার ভিন্ন একটি সূত্রমতে, বাড়ির জানালা দিয়ে গুলি করে হত্যা করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান জানান, পারিবারিক বিরোধ নিয়ে কথা বলতে গিয়েছিল। কিন্তু বাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় ঈশ্বরদী থানা ও পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট