1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঈশ্বরদীতে দস্যুতায় লুট হয়েছে স্বর্ণালঙ্কার নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

ঈশ্বরদীতে দস্যুতায় লুট হয়েছে স্বর্ণালঙ্কার নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী……………………………………

ঈশ্বরদী পৌর এলাকার শৈল পাড়ায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আবু তাহেরের বাড়ীতে গ্রীল কেটে চুরি হয়েছে । চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ নিয়ে যায়। বুধবার (৫ জুন) সন্ধ্যার পর রাতে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহভাজন একজনকে আটক করেছে।

 

এলাকাবাসী জানান, ঘটনার সময় বাড়ীতে কেউ ছিলনা। এ সুযোগে বারান্দার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে চোরেরা। এ সময় তাহেরের স্ত্রী তাহমিদা বাড়ীতে প্রবেশ করতে গিয়ে দেখেন বারান্দার দরজা খোলা, তিনি ভেবেছেন তার ছেলে বাড়ী ফিরেছে। তিনি ঘরে প্রবেশ করতেই চোরেরা তার গলায় চাকু ধরে বাথরুমে আটকে রেখে ঘরের আসবাবপত্র তছনছ করে ২ স্থানে রাখা নগদ ২১ হাজার, তাহেরের মানিব্যাগে থাকা ৫ হাজারসহ নগদ ২৬ হাজার টাকা, প্রায় ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও একটি ল্যাপটপ লুট করে নিয়ে যায়। এরপর তাহমিদার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ঘটনা জানতে পারে।

 

সংবাদ পেয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকারসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় সন্দেহভাজন শৈলপাড়া ১২ কোয়ার্টার এলাকার শফিউদ্দিনের ছেলে সুলতান (২৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

 

এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, বিষয়টি দস্যুতা। ঘটনাস্থল পরিদর্শনের পর সুলতান নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দোষী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট