1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে প্যারাকুয়েটসহ ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবীতে মানববন্ধন শ্যামনগরে ঝুুরঝুরি খালে নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা’ জলাবদ্ধতায় স্থানীয় বাসিন্দা সহ হাজার বিঘা ধাণী  জমি স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগ তানোরে জমি নিয়ে সংঘর্ষের অভিযোগ লোহার সাবলের আঘাতে দু’জন আহত, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক নওগাঁ কি তার শতবর্ষের পরিচয় হারাবে?—রাজশাহীতেই থাকুক নওগাঁ শ্যামনগরে ঝুরঝুরি খালে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, জলাবদ্ধতায় হাজার বিঘা কৃষিজমি তলিয়ে, চরম দুর্ভোগে কৃষক ও মুন্ডা সম্প্রদায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ প্রমানে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত মির্জাপুরে  প্রবাসীর স্ত্রী মোর্শেদা আক্তারকে শারীরিক নির্যাতনও ধর্ষণের অভিযোগে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু বাঘায় ঘুষির আঘাতে ঘরের দেয়ালে ধাক্কায় প্রাণ হারালো বৃদ্ধ

ঈদুল আযহা উপলক্ষে সোনা মসজিদ স্থলবন্দর দশ দিন বন্ধ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ প্রতিনিধি: আসান্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা ১০ দিন বন্ধ থাকবে আমাদনি-রপ্তানি কার্যক্রম। তবে এই সময়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বুধবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাঈনুল ইসলাম।

বন্দর সূত্র থেকে জানা যায়, সোনামসজিদ আমদানি ও রপ্তানি গ্রুপ এবং বন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে একটি পত্রে বাংলাদেশ এবং ভারতের সংশ্লিষ্ট সব পক্ষকে বন্ধের বিষয়টি অবহিত করেন।

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারত থেকে আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত আমদানি বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে কোনো পণ্য রপ্তানি করা হবে না। ফলে ১০ দিন বন্দরটির আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আবার ১৫ জুন থেকে পুনরায় আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপপরিদর্শক) মো. জামিরুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট স্বাভাবিক থাকবে। ফলে, পাসপোর্টধারী যাত্রীরা পূর্বের মতোই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট