1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ইসরায়েলে ২শ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান : ইসরায়েলী সেনাবাহিনী - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

ইসরায়েলে ২শ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান : ইসরায়েলী সেনাবাহিনী

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক : ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র রোববার বলেছেন, ইরান ইসরায়েল অভিমুখে ২শ’ টিরও বেশি ড্রোন, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তাদের এই ধরণের আক্রমণ ‘অব্যাহত রয়েছে’। খবর এএফপি’র।

রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, ‘ইরানের সরকার ২শ’ টিরও বেশি ঘাতক ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বিশাল ঝাঁক ছুড়েছে। তিনি বলেন, হামলায় একটি মেয়ে আহত হয়েছে।

পৃথক এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, ইসরায়েলি ভূখ-ের দিকে ধেয়ে আসা ‘ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে নিক্ষেপণযোগ্য কয়েক ডজন ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেসবের বেশিরভাগই ইসরায়েলে প্রবেশের আগেই ঠেকিয়ে দেওয়া হয়।

বিবৃতিতে আরো বলা হয়, কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান বর্তমানে দেশটির আকাশসীমার দিকে আসা ‘সব ধরনের হামলার হুমকি’ ঠেকাতে কাজ করছে।# সেীজন্যে: বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট