1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

ইসরাইলি হামলায় লেবাননে ৩৩ জনের প্রাণহানি

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর অনলাইন ডেস্ক :লেবানন বলেছে,দেশব্যাপী ইসরাইলি হামলায় ৩৩ জন প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই ইসরাইল ও হিজবুল্লাহ্র তীব্র লড়াইয়ে বাস্তুচ্যুত। গতকাল মঙ্গলবার ইসরাইলি বিমান হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাগুলো শুধু মাত্র বৈরুতের দক্ষিণ শহরতলিতে অবস্থিত হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিগুলোকে টার্গেট করে করা হয়নি, বরং এমন সব এলাকাতেও করা হয়েছে যেখানে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর থাকার কথা নয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈরুতের দক্ষিণে চৌফ অঞ্চলের একটি শহরে হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, চৌফ জেলার জৌনে ইসরাইলি হামলার ফলে ৮ নারী ও চার শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন।

সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ভবনটিতে চলমান হিজবুল্লাহ ও ইসরাইলি সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত লোকজন অবস্থান করছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো বলেছে, রাজধানীর পূর্বাঞ্চলীয় আলে অঞ্চলের আরো কয়েক কিলোমিটার উত্তরে এক হামলায় ৮জন নিহত হয়েছে।

একটি নিরাপত্তা সূত্র এএফপি’কে জানিয়েছে, একটি বাড়িকে টার্গেট করে এই হামলা চালানো। ঐ বাড়িটিতে যুদ্ধে বাস্তুচ্যুত লোকরা আশ্রয় নিয়েছিল।

অন্যদিকে, দক্ষিণ লেবাননের টায়ার এলাকায় ইসরাইলি হামলায় একজন নিহত হয়েছে বলে ও জানিয়েছে মন্ত্রণালয়।

তবে, অন্যরা কোন অঞ্চলে নিহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইল গাজায় হামলা শুরু করলে তখন থেকেই সীমান্তে লড়াই করে আসছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলি সেনাবাহিনী। তবে, চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে হামলা জোরদার করে দখলদার বাহিনী। গত এক বছরে ইসরাইলি হামলায় ৩ হাজার ৩ শ’রও বেশি মানুষ নিহত হয়েছে।#বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট