1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ইসরাইলি বসতি স্থাপনকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

ইসরাইলি বসতি স্থাপনকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল অধিকৃত পশ্চিমতীরে সহিংসতা ও অবৈধ বসতি নির্মাণের অভিযোগে এক বেসরকারি ইসরাইলি বসতি স্থাপনকারী প্রতিষ্ঠান আমানার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত ১৮ নভেম্বর সোমবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমানার বিরুদ্ধে অবৈধ বসতি স্থাপনকারীদের নিরাপত্তা ও সমর্থন দেয়ার পাশাপাশি পশ্চিম তীরের জমি দখল এবং উগ্র ইসরাইলি বসতি স্থাপনকারীদের মুখপাত্র হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে।

যে ভবন নির্মাণ প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেটি আমানার সঙ্গে সম্পর্কযুক্ত। নাম: বিনয়ানেইবার আমানা। এই প্রতিষ্ঠানটি মূলত দখলকৃত জমির ওপর ভবন নির্মাণ করে ইসরাইলি বসতি স্থাপনকারীদের কাছে বিক্রি করত।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এই নিষেধাজ্ঞা জারির ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক কিংবা বাসিন্দা আমানা এবং বিনয়ানেইবার আমানার সঙ্গে অর্থ লেনদেন করতে পারবেন না। পাশাপাশি এই দুই সংস্থায় কর্মরতদের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং যুক্তরাষ্টে এই দুই সংস্থার যত সম্পত্তি রয়েছে, তাও জব্দ থাকবে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিম তীরে সহিংসতা উসকে দেয়ার অভিযোগে গত সপ্তাহে বিনয়ানেইবার আমানা এবং ইসরাইলি মন্ত্রিসভার দুই সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছিলেন মার্কিন কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের প্রায় ৯০ জন আইন প্রণেতা।

বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, আইন প্রণেতাদের সেই আহ্বানের প্রতি সম্মান জানিয়ে এই পদক্ষেপ নেয়া হয়েছে। তবে ওই দুই মন্ত্রির ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। # বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট