1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত বিদায় অনুষ্ঠানে কাঁদালেন সবাইকে,  খুলনার তরুণ কন্টেন্ট ক্রিয়েটর আমির হামজার হৃদয়স্পর্শী বক্তব্য সেই ৩৯ শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষার পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়ে

ইজরাইলের নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে ইজরাইলের নৃশংস আগ্রাসনে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট ভলেন্টিয়ারদের নির্মমভাবে হত্যা এবং নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সোমবার দুপুরে নগরভবনের সম্মুখ সড়কে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের সদস্যবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে ইজরাইলের নৃশংস আগ্রাসনে হত্যার প্ল্যাকার্ড প্রদর্শন করে তীব্র প্রতিবাদ জানানো হয়। মানববন্ধন শেষে নগরভবন হতে একটি র‌্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরভবনে এসে শেষ হয়।

প্রতিবাদ মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের আজীবন সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, শাহ মখদুম কলেজের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-সহকারী পরিচালক মির্জা শামীম আহসান, যুব প্রধান আলী হোসেন, সিনিয়র যুব সদস্য হৃদয় হাসান তপু, রেড ক্রিসেন্ট যুব কমিটির সদস্য শেখ মোঃ রোহান, রিয়াদ খাঁন রাতুল, শ্রাবন্তী আক্তার, তাওহিদ আহমেদ, শারমিন আরা, বাপ্পাসহ শতাধিক রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবক অংশ নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট