1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার বাইডেনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা টিম ট্রাম্পের - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার বাইডেনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা টিম ট্রাম্পের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জতিক ডেস্ক: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্ররা প্রেসিডেন্ট জো বাইডেনের রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে ট্রাম্পের মিত্ররা বাইডেনকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হামলা বিপজ্জনক করে তোলার জন্যও অভিযুক্ত করেছেন।

প্রেসিডেন্ট পদে বাইডেনের মেয়াদ আর মাত্র দুই মাস। বাইডেন রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউক্রেনের অনুরোধ রক্ষা করতে গিয়ে বড় ধরনের নীতির পরিবর্তন করেছেন। যা এখন দীর্ঘ স্থায়ী অনুরোধে পরিণত হয়েছে। ইতোমধ্যে ইউক্রেনে রুশ আগ্রাসনের তৃতীয় বছরে পদার্পণ করেছে।

নতুন নীতি এবং ইউক্রেনে সামরিক সহায়তা ত্বরান্বিত করার বাইডেনের প্রতিশ্রুতি নিয়ে যুদ্ধের সময় বার বার প্রশ্ন ওঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানুয়ারিতে ট্রাম্পের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের সময় এসেছে।

ট্রাম্প রুশ-ইউক্রেন যুদ্ধাবসানের বার বার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কিভাবে করবেন তিনি তার বিস্তারিত উল্লেখ করেননি।

রাশিয়ার সঙ্গে সমঝোতার আলোচনার সময় ইউক্রেনকে সতর্ক থাকতে হবে, কারণ সমঝোতা নিয়ে আলোচনার সময় ইউক্রেন সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র য়দি রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে মস্কো উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং টিম ট্রাম্প রাজনৈতিক কারণে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির জন্য বাইডেনকে অভিযুক্ত করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার দৈনিক নিয়মিত ব্রিফ্রিংয়ে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনের কথা স্বীকার করে রাশিয়াকে উত্তেজনা বৃদ্ধির জন্য অভিযুক্ত করেছেন।
মিলার উল্লেখ করেছেন ট্রাম্প নয়, আপাতত বাইডেনই এখনো মার্কিন প্রেসিডেন্ট।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট