1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ইংরেজি নববর্ষ-২০২৩ উপলক্ষে রাজশাহীবাসীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাসিক মেয়র লিটন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির দক্ষিণাঞ্চলের নৌপথে ‘রোটেশন প্রথা’: চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিলের দাবি

ইংরেজি নববর্ষ-২০২৩ উপলক্ষে রাজশাহীবাসীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সবুজনগর ডেস্ক……………………………………………..
ইংরেজি নববর্ষ-২০২৩ উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বাণীতে মেয়র রাজশাহীবাসীসহ সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন।

বাণীতে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে ইংরেজি নববর্ষ ২০২২ বিদায় হয়ে ২০২৩ আমাদের মাঝে সমাগত। এ উপলক্ষে আমি রাজশাহী মহানগরবাসীসহ সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি।

 

বাণীতে  মেয়র বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরসলভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনার দূরদর্শীপূর্ণ নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।

 

রাজশাহীবাসীসহ সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন সবার জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি বয়ে আনুক- আমি এই কামনা করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট