1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

আল্লাহকে কটুক্তিকারী আবুল সরকারের ফাঁসির দাবিতে পত্নীতলায় বিক্ষোভ 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ আল্লাহ কে নিয়ে কটুক্তিকারী বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার  (২৮নভেম্বর) বাদ জুমা পত্নীতলাবাসীর ব্যানারে নজিপুর বাসস্ট্যান্ড জিরো পয়েন্টে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে ধর্মপ্রাণ মুসলমান তৌহিদি জনতা আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তিকারী বাউল আবুল সরকারকে অবিলম্বে ফাঁসি দেওয়ার জোর দাবি জানান। তারা বলেন, যাতে করে ভবিষ্যতে আর কোনো বাউল বা কোন ব্যক্তি আল্লাহ, রাসুল ও কুরআন সম্পর্কে কটূক্তি করার সাহস না পায়। বক্তারা বলেন, বাউল আবুল সরকার শুধু আল্লাহকে নিয়েই কটূক্তি করেননি, তিনি কুরআনের সুরা নাস নিয়েও বিভিন্ন ধরনের ব্যঙ্গ করেছেন, কুরআনের দৃষ্টিতে যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নজিপুর বাসস্ট্যান্ড চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বক্তব্য রাখেন, মুফতী মুস্তাফিজুর রহমান বাঘমার, পত্নীতলা মাও: আনোয়ার হোসেন, মুফতি মুস্তাফিজুর রহমান , মাওঃ মুফতি মনিরুল ইসলাম ,, ক্বারী ফজলুর রহমান, মাও:  আবু হানিফ তজী, মাও: সাব্বির আহমাদ,মাও: যোবায়ের, মাও: বরকতুল্লাহ,মাও: জহুরুল, মাও: হেলাল,মাও: আহমাদুল্লাহ,মাও: সাকিব, মোফাচ্ছেল হক , আখতার ফারুখ, রিপন, মারুফ মোস্তফা প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট