1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে চাহিদার চেয়ে প্রায় ৫৯ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম গরীবের আর্তনাদ শুনবে কে? বাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধন জিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলা বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান ৬ লক্ষাধিক গরু বাঁচাতে গিয়ে দগ্ধ গৃহবধূ, আর্থিক সহায়তা দিলেন এমপি- ইউএনও রাজশাহীতে যুবককে নির্যাতনে গ্রেপ্তার দু’জনের একজনকে থানা থেকেই জামিন কুষ্টিয়ায় সীমানায় যাওয়া বাঘা থানার ৬ মালিকের ১৭৬ গরু উদ্ধার করলো তিন থানার পুলিশ শিবগঞ্জে অগ্নিকান্ডে ভস্মিভূত একটি বাড়ি, ক্ষতি প্রায় ১৫লাখ টাকা

লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর-নাটোর: নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামের জালাল উদ্দিনের বাড়ি থেকে ১ মাস বয়সী শিশু কন্যাটি চুরি হওয়ার‌ ১২ ঘন্টা পর একই উপজেলার লক্ষণবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুটি লালপুর উপজেলার নবীনগর গ্রামের বিজলী বেগম ও ভ্যানচালক লালু সরদার দম্পতির কন্যা সন্তান বলে জানা গেছে।

থানা পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে,শনিবার(১৪ মার্চ-২০২৬)সকালে ১৫ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরী জালাল উদ্দিনের বাড়িতে এসে আশ্রয় চায়। মানবিক কারণে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে থাকতে দেন। সন্ধ্যার আগে সবার আড়ালে ওই কিশোরী ঘরে থাকা ১ মাস বয়সী নবজাতক কন্যা শিশুকে নিয়ে পালিয়ে যায়। পরে শিশুটির পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে কোনো সন্ধান না পেয়ে থানায় বিষয়টি জানান। পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ শিশু উদ্ধারে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার সকালে চোরচক্রটি উপজেলার লক্ষণবাড়ি এলাকায় শিশুকে ফেলে পালিয়ে যায়। পরে শিশুটির কান্নার শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে শিশুটি উদ্ধার করে।

লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মজিবুর রহমান সংবাদ কর্মীদের মাঝে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি চুরি হওয়ার পরই থানায় মামলা দায়ের করা হয়। এবং শিশু উদ্ধারে এলাকার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ। রাতভর শিশু উদ্ধারে পুলিশ কাজ করে। সকালে শিশুটি উদ্ধার করা হলেও অপরাধীরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট