1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আর্থিক সংকটে অনিশ্চয়তায় জাবি শিক্ষার্থী গরিব মেধাবী সুমাইয়ার লেখাপড়া  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

আর্থিক সংকটে অনিশ্চয়তায় জাবি শিক্ষার্থী গরিব মেধাবী সুমাইয়ার লেখাপড়া 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৭৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ আর্থিক সংকটে অনিশ্চয়তা দেখা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী গরিব মেধাবী শিক্ষার্থী মোসা:সুমাইয়া আক্তার এর লেখাপড়া। নওগাঁর পত্নীতলা ও মহাদেবপুর উপজেলার সীমান্তে  এনায়েতপুর ইউনিয়নের বিলছাড়া গ্রামের দিনমজুর মো: আজাদুল ইসলামের মেয়ে।

মেধাবী হলেও আর্থিক দৈন্যতা  ও দারিদ্র্যতা তার স্বপ্ন বিসর্জনের অসহায আত্মসমর্পণ করতে হতে পারে তাকে।দিনমজুর বাবার বড় মেয়ে মোসা:সুমাইয়া আক্তার। ভাগ্যে জোটেনি প্রাইভেট-টিউশনী। রাত জেগে পরীক্ষার প্রস্ততি,পেয়েছেন সাফল্য।সে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় বিলছাড়া আর.সি.পি উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পায় এবং ২০২৪ সালে নওগাঁ সরকারি কলেজে থেকে  বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পায়। বেড়ে যায় আত্মবিশ্বাস।এরপর শুরু হয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ।উচ্চতর শিক্ষা অর্জনের লক্ষ্যে ৬টি বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে অংশ নেয়।যার মধ্যে ৩টি সফলভাবে উর্ত্তীন হয়েছে। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকায়  জীন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিষয়ে ভর্তি হন।শুভাকাক্ষীদের সহযোগিতায় সেখানে ভর্তি হলেও আর্থিক সংকটে পড়ালেখা শেষ করা নিয়ে অনিশ্চয়তার ধুম্রজাল সৃষ্টি হয়েছে তার।

মোসা:সুমাইয়া আক্তার বলেন, আমি বিসিএস ক্যাডার হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই। এই স্বপ্ন পুরণে প্রশাসন, সুহৃদয় ব্যাক্তি,বিভিন্ন  প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়েছেন। তাকে সহযোগিতা পাঠাতে পারেন ০১৭৩৩-৮৬৭৬৭৭ (বিকাশ) এই নম্বরে।আপনার একটু সহানুভুতি পাল্টে দিতে পারে তার জীবন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট