1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদী ও পাবনা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন বেশ তৎপর পুঠিয়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২ আহত ২ বিজিবি-বিএসএফ’র উদ্যোগ: ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন ২ মেয়ে রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  রূপসায় ৬৬ কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢাকা.সেনাসহ ভ্রাম্যমান পুলিশ মোতায়েন কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম আগামীর নির্বাচন: প্রত্যাশা ও নিশ্ছিদ্র নিরাপত্তার চ্যালেঞ্জ নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা রাজশাহী-৬ আসন ঃ ১১৯ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ৪২টি, উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারনা শেষ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ

আরটিজেএফ আহবায়ক সৌরভ হাবিব, সদস্য সচিব মর্তুজা ১৭ সদস্যর আহবায়ক কমিটি গঠন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি…………………………………….

রাজশাহী টেলিভিশন অ্যান্ড ডিজিটাল জার্নালিস্ট ফোরামের যাত্রা শুরু হয়েছে। এতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার ও দৈনিক সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিবকে আহবায়ক ও নিউজ-২৪ এর স্টাফ রিপোর্টার মতিউর মর্তুজাকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আনোয়ার আলী হিমু, যমুনা টিভির ব্যুরো প্রধান শিবলী নোমান, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার বুলবুল হাবিব, খবরের কাগজের ব্যুরো প্রধান এনায়েত করিম, সময় টিভির স্টাফ রিপোর্টার মওদুদ রানা, প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার রাজু আহমেদ, সাংবাদিক মাইনুল হাসান জনি, নেক্সাস টিভির রাজশাহী প্রতিনিধি আশরাফুল আলম সুইট,আরটিভির রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজ রকি, যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট তারেক মাহমুদ, ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন মনিরুল ইসলাম, রিপোর্টার সাইফুর রহমান, নিউজ-২৪ এর ক্যামেরাপার্সন রনজু আহামেদ রকি, বাংলা টিভির ক্যামেরাম্যান অজয় ঘোষ।
সোমবার রাতে ডিবিসি নিউজের রাজশাহী অফিসে সিনিয়র সাংবাদিক সৌরভ হাবিবের আহবানে এক সভা অনুষ্ঠিত হয়। এতে টেলিভিশন ও মূলধারার ডিজিটাল প্লাটফর্মের গনমাধ্যম কর্মীদের মতমত গ্রহণ শেষে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, রাজশাহীর মূলধারার সংবাদকর্মীদের সংগঠিত করা, পেশাগত মানউন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, সংবাদ কর্মীদের পেশাগত প্রয়োজনে পাশে থাকা এবং সৌহার্দ-সম্প্রীতি বৃদ্ধিতে কাজ  করবে রাজশাহী টেলিভিশন অ্যান্ড ডিজিটাল জার্নালিস্ট ফোরাম। রাজশাহীতে কর্মরত টেলিভিশন ও মূলধারার গণমাধ্যমকর্মীরা এই সংগঠনের সদস্য হতে পারবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট