1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আরএমপি কমিশনারের সাথে বরেন্দ্র প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

আরএমপি কমিশনারের সাথে বরেন্দ্র প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৪৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………….

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার বিপ্লব বিজয় তালুকদার’র সাথে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১ টায় নগরীর সিএনবি মোড় আরএমপি হেডকোয়ার্টারে কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

 

সাক্ষাতকালে নবাগত পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, পুলিশ দেশের সার্বিক আইন শৃঙ্খলাসহ সকল মানবিক কাজ করে যাচ্ছে। রাজশাহী নগরীর শান্তি শৃঙ্খলা বজিয়ে রাখতে আমি ও আমার পুলিশ বাহীনি সর্বোচ্চ চেষ্টারত থাকবো। আপনারাও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সবসময় দেশের আইন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সামনের সারিতে থাকবেন বলে আহবান।

 

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিঃ সহসভাপতি শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, সহসাধারণ সম্পাদক আল আমিন হোসেন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, নির্বাহী সদস্য শাহিনুর রহমান সোনা, শাহীন সাগর ও মাজহারুল ইসলাম চপল, মোস্তাফিজুর রহমান জীবন, আরবিএস পাভেল, আল আমিন পাপন, মনোয়ার হোসেন, মেহেদী হাসান, ফাহিম হাসান মাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সৌজন্য সাক্ষাৎ শেষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষ পূর্তির স্মরনিকা “ঐ নুতনের কেতন ওড়ে” নবাগত পুলিশ কমিশনারের হাতে তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট