1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আরএমপির মহতি উদ্যোগ ৫৯ টি খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের মালিককে প্রদান - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

আরএমপির মহতি উদ্যোগ ৫৯ টি খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের মালিককে প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় মার্চ মাসে উদ্ধার হওয়া ৫৯টি মোবাইল ফোন আজ তাদের প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। আজ ০৭ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ বেলা ১২.০০ টায় রাজশাহীর আরএমপি সদর দপ্তরে মোবাইল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন মোবাইল ফোনের প্রকৃত মালিকগণ এবং উদ্ধার কাজে নিয়োজিত অফিসারবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার  মোহাম্মদ আবু সুফিয়ান  ৩২টি মোবাইল ফোন নিজ হাতে মালিকদের কাছে হস্তান্তর করেন। বাকি ২৭টি মোবাইল ফোন আরএমপির অন্যান্য থানা থেকে উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের কাছে ইতোমধ্যেই হস্তান্তর করা হয়েছে। এসব ফোন রাজশাহী মহানগরী ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে গিয়েছিল এবং সংশ্লিষ্ট থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সেগুলো উদ্ধারে অভিযান চালানো হয়। আধুনিক প্রযুক্তির সহায়তায় আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এসব ফোন শনাক্ত করে উদ্ধার করতে সক্ষম হয়।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, সাইবার ক্রাইম ইউনিট প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে নাগরিকদের হারানো মোবাইল উদ্ধার করছে যা পুলিশের জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। ২-৩ বছর আগের হারানো ফোনও তারা উদ্ধার করেছে, এটি আমাদের বড় অর্জন।

রাজশাহীকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, আপনারা আজ আপনাদের হারানো মোবাইল ফোনটি ফেরত পেয়েছেন। আশা করি, আপনারা সামাজিক মাধ্যমে একটি বার্তা দিবেন, আমি আমার হারানো মোবাইল ফোনটি ফিরে পেয়েছি।

মোবাইল চুরি করে বা চোরাই মোবাইল কেনাবেচা করে কেউ এখন আর পার পাবে না। আপনার এই বার্তা অন্যদের সচেতন করবে এবং অপরাধীদের জন্য একটি সতর্কবার্তা হয়ে উঠবে। মোবাইল ফেরত পাওয়া মালিকরা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পুলিশের এমন সহায়তা অব্যাহত থাকবে এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জনগণের আস্থার প্রতীক হয়ে থাকবে। যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগঃ +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ যোগাযোগ করার অনুরোধ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট