1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

আমের ওজন নিয়ন্ত্রণে উল্টো চাষীদের উপরই দায়িত্ব দিলেন জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রারতিনিধি: রাজশাহী ও নওগা সহ বিভিন্ন আমের বাজারে রকমভেদে ৫০ থেকে ৫৬ কেজিতে মন ধরে আম কেনা-বেচা নিয়ে প্রসঙ্গ উঠলেও তা নিয়ে কোন সিদ্ধান্ত আসেনি বৃহস্পতিবার(১৬ মে) দুপুরের সভা থেকে। উল্টো জেলা প্রশাসক সারা দেশে ৪০ কেজিতেই মণ ধরে আম কেনা বেচা করতে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে এ নিয়ম মেনে চলার আহবান জানান। তবে এর জন্য তিনি আমচাষীদের ৪০ কেজিতেই আম কেনা-বেচার আহবান জানান।

জেলার বিভিন্ন বাজারগুলোতেই এ নিয়ম না থাকা বিশেষ করে পাশের ২ জেলা রাজশাহী ও নওগায় ৫০ থেকে ৫৬ কেজিতে মণ ধরে আম কেনা-বেচা হওয়ায় অনেকটা বাধ্য হয়েই আমচাষীরা নিয়ম ভাঙ্ছেন বলে সভায় জানানো হয়।এ সময় চাষীদের পক্ষ থেকে দাবী ওঠে জেলার বাইরে বেশি সুবিধা দেয়ায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪০ কেজিতে মণ বলবৎ করা হলে বাইরের ক্রেতা সংকটে ভুগবে এ জেলার চাষীরা। এতে করে বাজার হারাবে চাঁপাইনবাবগঞ্জ। এ জন্য সারা দেশে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের পাশের ২ জেলায় একই নিয়ম বলবৎ করার দাবী জানানো হয়।

জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো ক্যালেন্ডার প্রনয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপনন, পরিবহন ও বাজারজাতকরণ বিষয়ে অনুষ্ঠিত এক সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ওজনের বিষয়টি নিয়েও আলোচনা হয়।।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে চাঁপাইনবাবগঞ্জ সদরের আমবাজারে ৪৮ কেজিতে, কানসাটে ৫৩ কেজিতে, ভোলাহাটে ৫৫ কেজিতে, নওগার সাপাহারে ৫৬ কেজিতে মণ ধরে আম কেনা-বেচা হয়ে থাকে। তবে অনেক সময় বাজারে আম সরবরাহ বেড়ে গেলে চাষীদের জিম্মি করে আরও বেশি আম দিতে বাধ্য করা হয়ে থাকে। আর আম পচনশীল হওয়ায় চাষীরা বাজার হারানোর ভয়ে আড়ৎদার বা বাইরের ক্রেতাদের দাবী মেনে নিতে বাধ্য হয় অনেকটা নিরবেই।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট