1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আমরা নিতে চাইবোনা, দিয়ে যাব প্রাথমিক শিক্ষা অফিসার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

আমরা নিতে চাইবোনা, দিয়ে যাব প্রাথমিক শিক্ষা অফিসার

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পোরশা পোরশা(নওগাঁ)প্রতিনিধি: পোরশা উপজেলার ছোট শিশুদের বিদ্যালয় মুখী করতে হবে। আমরা যারা প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করি তারা অন্যদের মত চাই চাই করবোনা। আমরা আমাদের সাধ্যমত প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করে যাব। এক সময় দেখবেন আমাদের যেটা চাওয়া-পাওয়া ছিল সেটি পেয়ে গেছি। সোমবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে শিক্ষার মান উন্নয়নে করনীয় এক সভায় উপোরক্ত কথাগুলি বলেন সদ্য যোগদানকৃত নতুন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন।

এসময় তিনি এ উপজেলার প্রাথমিক শিক্ষার মানয়ন্ননে সকলের সহযোগিতা কামনা করেন। বৃহস্পতিবার তিনি নওগাঁর পোরশা উপজেলা শিক্ষা অফিসার হিসাবে যোগদান করেন। এর আগে তিনি নাটোরের সিংড়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার হিসাবে কর্মরত ছিলেন।

সভা শেষে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। সভায় সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান ও শাহনাজ আক্তার, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম, আবু হেনা, আশফাকুল আসেকিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রইচ উদ্দিন, সহকারি শিক্ষক এহিয়া সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট