1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আন্দোলনের নামে জ্বালাপোড়াও ও হত্যা করতে দেওয়া হবে না : গাজীপুরের কালীগঞ্জে চুমকি এমপি - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

আন্দোলনের নামে জ্বালাপোড়াও ও হত্যা করতে দেওয়া হবে না : গাজীপুরের কালীগঞ্জে চুমকি এমপি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর থেকে………………………………..

বিএনপি জামায়াতের নৃশংস হত্যান্ড, আগুন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ এর এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এর সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত পথ সভা শেষে দলীয় কার্যালয়ে এসে শান্তি সমাবেশে মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও কালীগঞ্জের মাটি ও মানুষের নেত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেন, বিএনপির কাজ হচ্ছে পুলিশ হত্যা, বিচারপতির বাস ভবনে হামলা ও নারীদের হেনস্থা করা। তারা আন্দোলন করবে, হরতাল করবে, তাদের লোক নেই। আন্দোলনের ইতিহাস আওয়ামী লীগের। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জনগণ নিয়ে আন্দোলন করে দেশ স্বাধীন করেছেন। আমরা জনগনের খেদমত করি। আমরা জনগনকে সাথে নিয়ে আন্দোলন করি। আন্দোলনে আওয়ামী লীগের বিজয়ের বাইরে ইতিহাস নেই। আন্দোলন এর নামে কোন রকম জ্বালাও পোড়াও ও মানুষ হত্যা করা যাবেনা। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ তার দাঁত ভাঙা জবাব দিবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বাংলাদেশ তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, পৌর মেয়র এস এম রবীন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, ভাইস চেয়ারম্যান এড. মাকসুদুল আলম খান, অর্থ বিষয়ক সম্পাদক মো. শরীফুল ইসলাম খান কনক, জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক তাছলিমা রহমান লাভলী, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল।

এছাড়াও যো উপস্থিত ছিলেন, সদস্য আমজাদ হোসেন স্বপন, সদস্য ও কালীগঞ্জ পৌর ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল আলম রিপন, আবুল হাসেম ভূইয়া, হাসান শরীফ খান ববি, জাতীয় শ্রমিক লীগের কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভান্ডারী,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান ভুঁইয়া, কার্য নির্বাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন, কালীগন্জ পৌর আওয়ামী যুব লীগের সভাপতি ও পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর বাদল হোসেন ভূইয়া,সাধরন সম্পাদক আশরাফী রেজাউর রহমান খোকন, কালীগন্জ পৌর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর ০৩নং ওয়ার্ড আশরাফুজ্জামান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, সাধারন সম্পাদক মাহফুজা পারবিন,যুগ্ম সাধারন সম্পাদক ঝর্না বাদল,সহ সভাপতি মরিয়ম বেগম,মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, জাঙ্গালীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী সারোয়ার হোসেন, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল আলম জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক মাষ্টার সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট