1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

আন্তর্জাতিক চাহিদার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির 

  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বের আলোকে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন।

আজ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন পেশকালে তিনি এ আহ্বান জানান।পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।

সাক্ষাৎকালে উপাচার্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিকসহ, সার্বিক কার্যক্রম ও বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য উচ্চশিক্ষার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রতিও গুরুত্ব আরোপ করেন।

এছাড়া তৃণমূল পর্যায়ে শিক্ষা উপকরণ পৌঁছানোর ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করারও নির্দেশ দেন রাষ্ট্রপতি।

বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে উন্নয়ন ও অগ্রগতির জন্য গবেষণার কোনো বিকল্প নেই- উল্লেখ করে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ে গবেষণা পরিচালনার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানান।
সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।#বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট