1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আন্তঃপ্রাথমিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় নাটোর জেলা চ্যাম্পিয়ন - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

আন্তঃপ্রাথমিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় নাটোর জেলা চ্যাম্পিয়ন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৪৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: প্রতিনিধি

 

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর…………………………………..

 

লালপুর আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২২ উদযাপনে নিজের হাতে হারমোনিয়াম বাজিয়ে দেশ আমার, আমার দেশ, আমার অহংকার দেশাত্মবোধক গানটি গেয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় “খ” বিভাগ হতে নাটোর জেলা চ্যাম্পিয়ন হয়েছেন সৌম্য মন্ডল।

 

হারমোনিয়াম বাজিয়ে নিজের কন্ঠে গান গেয়ে মঞ্চ মাতিয়ে জেলা চ্যাম্পিয়ন হওয়া সেই সৌম্য নাটোরের লালপুর উপজেলার ৮নং দুড়দুড়িয়া ইউনিয়নে অবস্থানরত দুড়দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ও ভেল্লাবাড়ীয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ক্রীড়া ও সাংস্কৃতিক) সঞ্জয় কুমার সরকারের ছেলে।

 

গত ১৩ই জুন নাটোরের হেলিপ্যাড মাঠে নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উক্ত আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সৌম্য নিজের হাতে হারমোনিয়াম বাজিয়ে উক্ত গান গেয়ে জেলা চ্যাম্পিয়ন হয়েছে বলে জানা গেছে। সৌম্য মন্ডলের বাবা সঞ্জয় কুমার সরকার জানান, সৌম্য মন্ডল পড়াশোনার পাশাপাশি বাড়িতে বসে বসে হারমোনিয়াম বাজিয়ে দেশাত্মবোধক গান প্যাকটিস/রিসাসিল করতো তার এই অধ্যাবসায়ের কারনেই সাংস্কৃতিক অঙ্গনে নাটোর জেলা চ্যাম্পিয়ন হয়েছে।#

আরজা/০৫

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট