1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে জামাতের প্রার্থীর মোটরসাইকেল শোডাউন - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আত্রাইয়ে জামাতের প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই, প্রতিনিধি: নওগঁার আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলাম মোটরসাইকেল শোডাউন দিয়েছেন। মঙ্গলবার( ১ এপ্রিল) সকাল ১০ টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ হতে শতশত মোটরসাইকেল নিয়ে শোডাউনটি উপজেলার আট ইউনিয়ন ঘুরে কলেজ মাঠে এসে সমাপ্ত করেন।

শোডাউনের শুরুতে আগত কর্মীসমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন নওগঁা-৬(আত্রাই-রাণীনগর) আসনে জামাতের এমপি প্রার্থী জেলা কর্ম পরিষদ সদস্য খবিরুল ইসলাম। তিনি বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুসারে আজকে আমরা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবো। এসময় জুলাই-আগষ্টে আন্দোলনে জীবনের মূল্যবান সম্পদ উৎসর্গকারীর আত্নার রুহের মাগফেরাত কামনা করেন। সেইসাথে অসুস্থদের সুস্থতা চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ কামনা করেন।

এসময় আত্রাইয়ের জমিনে শুয়ে থাকা দুইজন শহীদ শাকিল আনোয়ার ও শেখ ফাহামিন জাফরকে স্মরণ করে বলেন,তঁাদের আত্নদানের বিনিময়ে আগামীতে আমাদের বিজয় আসবে উল্লেখ করে শুকরিয়া আদায় করেন। এসময় আফগানিস্থান ও ফিলিস্তিনের মা-বোন ও জনসাধারণের ওপর জুলুম ও নির্যাতনের কথা উল্লেখ করে সেখানকার ঈহুদিদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

তিনি আরও বলেন, জনগন এখন বুঝতে শিখেছে এদেশে আর নৈরাজ্য হতে দেওয়া হবেনা। আগামী দিনে মানবিক ও কল্যাণ রাষ্ট্র উপহার দিতে ইসলামী আন্দোলনের সকল কর্মীকে সোচ্চার হয়ে কাজ করার আহবান জানান। যেহেতু ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ মানবিক গুনাবলি সম্পন্ন রাষ্ট্র চায় সেহেতু আমরা কারো উস্কানিতে পা-বাড়াবোনা। আল্লাহ ধৈর্য্যশীল মানুষকে পছন্দ করেন এবং তঁাকে সম্মানের সর্বোচ্চ শিখরে আশীন করেন।

শোডাউনে জামাতের উপজেলা আমীর আসাদুল্লাহ আল গালীব, নায়েবে আমীর ওসমান গনি, সেক্রেটারী তোজাম্মেল হকসহ উপজেলা ও ইউনিয়ন জামাতের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। শোডাউনকালে উপজেলার বান্দাইখাড়া ও সমসপাড়া বাজারে সংক্ষিপ্ত পথসভা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট