1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্ত বৃন্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইে অশ্রু জলে দেবি শ্যামাকে বিদায় দিলেন ভক্তরা৷ উৎসব শেষে ২১অক্টোবর ২০২৫ মঙ্গলবার বেকেল ৪টায় শ্যামাকালি প্রতিমাকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব শ্যামা বড় কালি পূজা। বিসর্জনের দিনে আত্রাইয়ের বান্দাইখাড়া কালিতলা কালি মন্দিরে সকাল থেকে শুরু হয় ভক্তদের আরাধনা।দেবী শ্যমার পায়ে ছোয়ানো সিঁদুরে স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর খেলায় মেতে ওঠে সধবা মেয়েরা। এসময় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অন্যরকম আবেগ ও মন খারাপ করা এক অনুভূতির সৃষ্টি হয়। কারণ,শ্যামা মায়ের ফিরে যাওয়া।অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর।

মঙ্গলবার দুপুর ৪টায় নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া বাজার শ্যামা কালি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিসর্জন কার্যক্রম। এসময় রীতি অনুযায়ী প্রতিমাকে ঢাক-ঢোল ও বাদ্যের তালে তালে,মন্ত্রপাঠের মধ্য দিয়ে আত্রাই নদীতে বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হয় দেবি শ্যামাকালি মাকে।এসময় প্রতিমা বিসর্জনপর দৃশ্য দেখতে আত্রাই নদীর দুই পারে ভীড় করেন হাজার হাজার অসংখ্য মানুষ।

নির্বিঘ্নে বিসর্জন সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।এসব মণ্ডপে নির্বিঘ্নে উৎসব উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা।এর ফলে কোন অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই নিবিঘ্নে অনুষ্ঠিত হয়েছে শ্যামাকালি পূজার মহা উৎসব ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট