1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

আত্রাইয়ে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সুধী সমাবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের শুকটিগাছা বাজার বণিক সমিতির অফিসে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সুধী সমাবেশ অনিুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ এপ্রিল) সকাল ১০টায় আত্রাই থানা পুলিশের আয়োজনে এই সুধী সমাবেশ অনিুষ্ঠিত হয়।

সুধী সমাবেশে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.শাহাবুদ্দিন বলেন, পুলিশ স্বাভাবিক অবস্থায় ফিরেছে। পুলিশিং কার্যক্রমে গতি ফিরেছে। প্রতিটি অপরাধের রহস্য উদঘাটন হচ্ছে। অপরাধীরা ধরা পড়ছে। পুলিশ কোনো অপরাধীকে ছাড় দেবে না।

সমাজের বিবেকমান মানুষকে উদ্দেশ্য করে ওসি আরো বলেন,মাদক,বাল্য বিবাহ,চুরি রোধে জনসাধারণ যদি সোচ্চার না হয় তবে একা পুলিশ প্রশাসনের পক্ষে সব কিছু করা সম্ভব নয়। বর্তমান প্রেক্ষাপটে অপরাধ দমন করতে পারলেই সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। সামাজিক নিরাপত্তা ফিরিয়ে আনতে সমাজের সব স্তর থেকে বৈষম্য দূর করতে হবে। পারিবারিক বন্ধন ফিরিয়ে আনতে হবে।

আহসানগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান শেখ মো.মুঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.শাহাদাৎ হোসেন রকেট,আত্রাই থানার সাব ইন্সপেক্টর মো.সাজেদুর রহমান,এ এস আই মামুনুর রশীদ,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মো.আছির উদ্দিন, মো.আজাহার আলী,মো.আব্দুল জলিল,মো.সালাম আলহাজ্ব মো.শহিদুল ইসলাম সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট