1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে শিশু,গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

আত্রাইয়ে শিশু,গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি……………………………………………….

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আহবানে ১৭ মার্চ জাতীয় শিশু, ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সোমবার (১১ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে সভা হয়।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ওসি জহুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমসহ জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারের বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষক, সুশিল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ ও ২৫ মার্চ সকাল ১১ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও গণকবরে পুস্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা এবং ২৬ মার্চ সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি অন্তে পুস্পস্তবক অর্পণ করা হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস জাতীয় অনুষ্ঠানগুলো আমাদের সকলের উল্লেখ করে অনুষ্ঠানে সবার অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট