1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান ৬ লক্ষাধিক গরু বাঁচাতে গিয়ে দগ্ধ গৃহবধূ, আর্থিক সহায়তা দিলেন এমপি- ইউএনও রাজশাহীতে যুবককে নির্যাতনে গ্রেপ্তার দু’জনের একজনকে থানা থেকেই জামিন কুষ্টিয়ায় সীমানায় যাওয়া বাঘা থানার ৬ মালিকের ১৭৬ গরু উদ্ধার করলো তিন থানার পুলিশ শিবগঞ্জে অগ্নিকান্ডে ভস্মিভূত একটি বাড়ি, ক্ষতি প্রায় ১৫লাখ টাকা শুরু হতে যাচ্ছে  চাঁপাইনবাবগঞ্জের স্বাদে ভরা আমের বাজার আত্রাইয়ে পেশার মর্যাদা রক্ষায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান: ২ লাখ টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ, কারখানা সিলগালা  নিয়ামতপুরে  মাদক বিরোধী অভিযানে ২শ’ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার

আত্রাইয়ে রোদের তীব্রতায় ঝারে যাচ্ছে আমের গুটি: চিন্তায় চাষিরা

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি……………………………………………

দুই সপ্তাহের টানা তাপপ্রবাহের কারণে যেমন জনজীবন অতিষ্ঠ, তেমনই ঝড়ে পড়ছে আমের গুটি। পানি সেচসহ নানা পদ্ধতি অবলম্বন করেও ঝরে পড়া থেকে ঠেকানো যাচ্ছে না আমের গুটি। ফলে চিন্তার ভাঁজ দীর্ঘ হচ্ছে আম চাষিদের কপালে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নওগাঁয় এবছর ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে, যা গতবছরের তুলনায় ৩০০ হেক্টর বেশি। প্রতি হেক্টর জমিতে ১৪ দশমিক ২৪ টন হিসেবে ৪ লাখ ৩১ হাজার ৫০০ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার ( ২৯এপ্রিল) ২০২৪ বিভিন্ন আম বাগান ঘুরে দেখা যায়, সবুজ পাতায় ভরে আছে গাছ। কিন্তু নেই কাঙ্ক্ষিত আমের দেখা। গাছে গাছে আমের গুটির খরা। রোদের তীব্রতায় গাছের নিচে অসংখ্য ছোট, মাঝারি আমের গুটি ঝরে পড়ে আছে। এমন পরিস্থিতি আমের বাণিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁর বেশিরভাগ আম বাগানেই।

চাষিদের সাথে কথা বলে জানা যায়, বৈরি আবহাওয়ার কারণে এবছর আম বাগানে মুকুল এসেছিল চাহিদার তুলনায় অনেক কম। এরপর চলতি মাসে প্রায় ১৫ দিনের তীব্র তাপপ্রবাহে আমের বোঁটা শুকিয়ে ঝরে পড়ছে গুটি। এতে পানি সেচ ও নানা পদ্ধতি অবলম্বন করেও ঝরে পড়া ঠেকাতে পারছে না। ফলে এদিকে আম চাষে যেমন খরচ বাড়ছে অন্যদিকে আমের উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কাও করছেন তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট