1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে ভূমি মেলার উদ্বোধন  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আত্রাইয়ে ভূমি মেলার উদ্বোধন 

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে রোববার (২৫ মে) সকাল ১০টায় ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামাল হোসেন। তিনি তার বক্তব্যে ভূমি সেবা সহজলভ্য করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন “ভূমি সেবা বান্ধব বাংলাদেশের অংশ হিসেবে ভূমি সেবাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষকে জমি সংক্রান্ত সেবা, আইনি পরামর্শ ও সমস্যার সমাধান একস্থানে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই থানার ওসি (তদন্ত) মোঃ কওছার আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, উপজেলা ভূমি অফিসের হেড এ্যাসিস্টান্ট কাম-একাউন্ট্যান্ট মোঃ আব্দুর রউফ, নাজির কাম-ক্যাশিয়ার আফরিন জাহান, উপজেলা ভূমি সার্ভেয়ার মোঃ রফিকুল ইসলাম, মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী মোঃ নাহিদ হাসান, ৮টি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ প্রমুখ।

ভূমি মেলায় স্থানীয় জনগণ জমি সংক্রান্ত দলিল, মিউটেশন, খতিয়ান চেকিংসহ বিভিন্ন সেবা নিতে ভূমি অফিসের স্টলগুলোতে ভিড় জমান। মেলা তিন দিনব্যাপী চলবে বলে জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট