1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে ভণ্ড পীরের মাজার নির্মাণ বন্ধ ওলামায়ে কেরামের উদ্যোগে - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আত্রাইয়ে ভণ্ড পীরের মাজার নির্মাণ বন্ধ ওলামায়ে কেরামের উদ্যোগে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই,প্রতিনিধিঃ আত্রাইয়ে ওলামায়ে কেরামের উদ্যোগে ভণ্ড পীরের মাজার নির্মাণ বন্ধ করে দিয়েছেন। নওগাঁর আত্রাইয়ের ভোঁপাড়া ইউনিয়নের বাঁকা গ্রামের পার্শ্ববর্তী স্থানে ডবল ব্রিজ নামক এলাকায় একটি মাজার নির্মাণের অপচেষ্টা চালায়। উক্ত স্থানে সিমেন্ট ও ইট দিয়ে একটি কাঠামো নির্মাণ করে লাল শালিক টাঙ্গিয়ে দিয়ে মাজার বানানোর চেষ্টা চলছিল।

আত্রাই থানার ওলামায়ে কেরাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে এই শিরকপূর্ণ কাজটি বন্ধ করে দেন। এতে নেতৃত্ব দেন আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম, হযরত মাওলানা মোহাম্মদ মুজাহিদ খান সাহেব (হাফিজাহুল্লাহ)এবং আত্রাই ইমাম-উলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব (হাফিজাহুল্লাহ)। তাদের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসলামের আকীদা ও তাওহীদের পবিত্রতা রক্ষায় ওলামায়ে কেরামের এ ধরনের সাহসী ভূমিকা সত্যিই প্রশংসনীয়।

এলাকার সাধারণ জণগণ অত্যান্ত খুশি তারা বলেন, ওলামায়ে কেরামের উদ্যোগে ভণ্ড পীরের মাজার নির্মাণ বন্ধ হওয়াতেই আমরা শেরেক বেদাতি থেকে রক্ষা পেলাম এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট