1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ  টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের অভিযান: ১৫ হা: ৬শ’ টাকার ইয়াবাসহ আটক ৩ খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করলেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী তন্ময় রায় টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান: ১২০০ পিস ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড নরসিংদীর শিবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন নওহাটায় উৎসবমুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইংরেজি সাহিত্যের ‘মাস্টার মশাই’ অধ্যাপক নূরুল ইসলামের ৩য় প্রয়াণ দিবসে স্মরণ সভা ও পত্রিকা প্রকাশ সারিয়াকান্দিতে রোগাক্রান্ত পশু ও ফ্রিজে রাখা মাংস বিক্রির অভিযোগ: বাড়ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি!

আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ রাসাদুদ জামান, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আত্রাই থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে প্রতিসর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোছাঃ মিথিলা খাতুন (১৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রতিসর গ্রামের মোঃ খোরশেদ আলমের স্ত্রী। পরবর্তীতে তার হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম (১.৫ কেজি) গাঁজা উদ্ধার করা হয়।

অপর এক পৃথক অভিযানে পুলিশ টিম আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রাম থেকে মোঃ মাসুদ রানা (৫০) নামে অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি মৃত মানিকুল্লার ছেলে। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৮ পিস টাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট জব্দ করা হয়।

Open photo

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত উভয় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট