1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
ঘুষ, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের অস্তিত্ব থাকবে না: শিবগঞ্জে জামায়াত প্রার্থী ড. কেরামত আলী তাহেরপুর পৌরসভার হাট-বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনীতে সয়লাব রূপসায় তুচ্ছ ঘটনায় বোরহান হাওলাদার নামের এক দোকানদারকে মারপিট করে আহত করার অভিযোগ কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপির কালীগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক  বাঘায় ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক ধানের শীষে ভোটের আহ্বান: কানসাটে বিএনপির নির্বাচনী জনসভা শিবগঞ্জের কানসাট রাজাবাড়ি ফুটবল মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা  ভোলাহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপির বিশাল  নির্বাচনী জনসভা  আপনারাদের কাছে ভুলত্রুটি করলে আপনারা ক্ষমা করি দিবেন: ডি এম জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাজশাহী কারাগারের ২০৪ বন্দী

আত্রাইয়ে পিয়াজের বীজ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন সাদ্দাম হোসেন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি………………………………………………

নওগাঁর আত্রাইয়ে পিয়াজের বীজ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন সাদ্দাম হোসেন। নওগাঁর আত্রাইয়ে পিঁয়াজের বীজ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন পিয়াজ চাষি মোঃ সাদ্দাম হোসেন।গত কয়েক বছরে ভালো ফলন ও দাম পাওয়ায় এবারও বীজ চাষে আগ্রহ দেখিয়েছেন আত্রাইয়ের কৃষকরা।

কৃষি বিভাগ বলছে, চলতি বছর জেলায় ২০ কোটি টাকার পিঁয়াজ বীজ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। আত্রাই উপজেলার ১ নং সাহাগলা ইউনিয়ন পুর্ব মিরাপুর গ্রামে মাঠের পর মাঠে দেখা মেলে সাদা রঙের ফুলে ছেয়ে যাওয়া পিঁয়াজ বীজের ক্ষেত। এসব ক্ষেত করে শুধু কৃষকরাই লাভবান হননি, স্থানীয় যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

চাষিরা বলছেন, পরাগায়ন না হলে পিঁয়াজ ফুলে পরিপক্বতা আসে না। পরাগায়ন হয়ে থাকে মূলত মৌমাছির মাধ্যমে। তবে কীটনাশক ব্যবহারের কারণে বীজের ক্ষেতে মৌমাছির আনাগোনা কমেছে।ফলে কৃত্রিম পরাগায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষকরা। পিঁয়াজের বীজ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন পুর্ব মিরাপুর গ্রামের কৃষক মোঃ সাদ্দাম হোসেন ।

তিনি বলেন, এ বছর প্রায় ৫ বিঘা জমিতে পিঁয়াজের বীজ চাষ করিয়াছেন। তার উৎপাদিত পিঁয়াজ বীজ সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায়। ফলন ভালো হওয়ায় প্রায় ৬ লাখ টাকা মুনাফার আশা করছেন তিনি। মাটি ও আবহাওয়া পিঁয়াজ বীজ উৎপাদনের জন্য উপযোগী হওয়ায় এ চাষে আগ্রহী হয়ে উঠেছেন, উপজেলার অন্য কৃষকরাও। পিঁয়াজ ক্ষেতে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা মজুরিতে কাজ করেন স্থানীয় যুবকরা।উপার্জিত অর্থ দিয়ে পরিবারকে সহায়তা করছেন। কারও কারও মিটছে পড়ালেখার খরচ। তিনি বলেন ১নং হাইব্রিড কিং পিয়াজ বীজ কেহই জদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ০১৭৩৭৬৭১৬৪৮।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট