1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর দু’জনের মৃত্যু - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে বিধবা নারী ৩ দিন ধরে যুবকের সঙ্গে পালাতক The Founding of YouTube A Short History The Founding of YouTube A Short History হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল আধুনিকায়নের আশ্বাস দিলেন  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহীর ভুবনমোহন পার্কে জুয়া খেলার সময় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ রাজশাহীতে দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ পাবনা জেলা বারের ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবী রেজাউল করিম রানা’র রুহের মাগফিরাত কামনায় শ্যামনগরে বাল্য বিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা  রাজশাহী-আব্দুলপুর রেলপথ ডুয়েল গেজ চান রাজশাহীবাসী

বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর দু’জনের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ( রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেল রেসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ২টায় রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম আশিক (১৪) অপর এক জনের পরিচয় পাওয়া যায় নি। নিহত আশিকের বাড়ি বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর পাকের মাতা ধনতলা এলাকায়। মৃত আশিক ধনতলা গ্রামের ইব্রাহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে আশিক ও তার বন্ধু মিলে দুই মোটরসাইকেল নিয়ে পার্বতীপুর যাওয়ার সময় রেসিং করার সময় টেক্সের হাট এলাকায় মোটরসাইকেল রেসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী আশিক ও তার বন্ধু পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থল নিহত আশিক ও তার বন্ধুকে থেকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদরগঞ্জ থানায় খবর দিলে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পৌঁছায়।

বদরগঞ্জ থানার এসআই বিদ্যুৎ মজুমদার জানান, চার বন্ধু মিলে মোটরসাইকেলে পার্বতীপুর যাওয়ার পথে টেক্সের হাট এলাকায় নিজেদের দুই মোটরসাইকেলে সংঘর্ষ হয়ে দুজনের মৃত্যু হয় একজনের পরিচয় পাওয়া গিয়েছে তার নাম আশিক পিতা ইব্রাহিম। বাড়ি মধুপুর ধনতলা গ্রামে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। অপরজনের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।

বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুরুল আমিন সরকার জানান, টেক্সের হাট এলাকায় দুই মোটরসাইকেল সংঘর্ষে দুজনে মৃত্যু হয়েছে। একজনের পরিচয় পাওয়া গিয়েছে অপরজনের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট